আন্তর্জাতিক ডেস্ক : আমিরাতভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, এ ফোনালাপে প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চলমান কাজ নিয়ে আলোচনা করেন। জানা যায়, পোপ ফ্রান্সিস মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ২০মিনিট কথা বলেন। যুদ্ধ বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতি জোর দেন তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলে হামাসের হামলার নিন্দা করে গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে জোর দেন। মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলে তার সফর নিয়েও আলোচনা করেন। ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা; খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেয়ার প্রচেষ্টার কথাও বলেন বাইডেন।
এর আগে রোববার (২২ অক্টোবর) রোমের সেন্ট পিটার্স স্কোয়্যারে বক্তৃতাকালে পোপ ফ্রান্সিস বলেন, ‘যুদ্ধে কখনও কারও জয় হতে পারে না। মানব সভ্যতায় যুদ্ধ মানে বরাবরই হার। কারণ, যুদ্ধ মানুষের মধ্যে সদ্ভাব নষ্ট করে।’ এখানেই শেষ নয়, গাজা উপত্যকায় যাতে আরও মানবিক সাহায্য পাঠানো হয়, তারও আর্জি জানিয়েছেন পোপ।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২৮