শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। তারা হলেন- নিলুফার হামেদি ও এলাহেহ মোহাম্মদী। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশি হেফাজতে মারা যাওয়া কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হলে জাতীয় নিরাপত্তাবিরোধী সংবাদ প্রচার করেন ওই দুই সাংবাদিক। মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে হামেদি ও মোহাম্মদীকে যথাক্রমে ১৩ ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুই সাংবাদিকের আইনজীবীরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন সরকারবিরোধীদের সহযোগিতা করার জন্য যথাক্রমে সাত ও ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার জন্য প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারের জন্য প্রত্যেককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/দুপুর ১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit