সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

এবার কার প্রেমে পড়লেন কার্তিক?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

বিনোদন ডেস্ক : সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। এর পর অনন্যা পান্ডের সঙ্গেও নাম জড়ায়।  সেটিও বেশি দিন টেকেনি। এবার রেস্তোরাঁয় আরেক নায়িকার সঙ্গে সময় কাটাতে দেখা গেছে কার্তিককে।নায়িকাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাওয়ার সময় পাপারাজ্জির কবলে পড়েন কার্তিক।  অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রী। দ্রুত ছুটে যান গাড়ির দিকে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কয়েক দিন আগেই কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছিল হৃতিক রোশনের ফুফাতো বোন পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে।  এবার অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে দেখা গেল কার্তিককে।

মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজের সময় কার্তিকের পরনে সাদা শার্ট ও প্যান্ট।  অন্যদিকে বডিকন পোশাকে দেখা গেল তারাকে। একে অপরকে আলিঙ্গন করেন, কিন্তু ছবি শিকারিদের দেখা মাত্র ছুট দেন তারা।

এ ঘটনার পর একদিকে যেমন কার্তিক ও তারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তেমনি একাংশ দাবি করছেন, গোটা ব্যাপাটাই তাদের পরবর্তী ছবি ‘আশিকি ৩’-এর প্রচার কৌশল।

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit