শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ওয়াংখেড়েতে অনুশীলনে সাকিব, প্রধান কোচ অনুপস্থিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : পুনেতে ভারতের বিপক্ষে ওয়ার্মআপ করেও ম্যাচে শেষপর্যন্ত নামেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মাংশপেশির চোটে থাকা সাকিব মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে দলের অনুশীলনে শুরু থেকেই দেখা যাচ্ছে তাকে। রোববার ওয়াংখেড়েতে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ছিল অনুশীলন। এর এক ঘণ্টা আগেই মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে নিয়ে মাঠে প্রবেশ করে উইকেটের কাছে গিয়ে কথা বলেন সাকিব।

পরে ডাগআউটে এসে নাজমুল হোসেন শান্তর সঙ্গে খোশগল্পে মাতেন সাকিব। বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া যায় তাকে। ওয়ার্মআপে গা গরমের ফুটবলেও সাকিব ছিলেন স্বাভাবিক। তাকে দৌড়াতেও দেখা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মূল অনুশীলনে এখনো ব্যাটিং-বোলিং করেননি সাকিব। তবে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের দেখা গেছে বড় শটের চেষ্টায়। 

গত তিন ম্যাচে রান না পাওয়া শান্তকে আলাদা নেটে নিয়ে কাজ করছেন শ্রীরাম। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা নেটে বল করায় ব্যস্ত থাকলেও তাসকিন আহমেদকে দেখা যায় আলাদাভাবে। তিনি নেটের পাশে স্পট বোলিংয়ের অনুশীলন করেছেন। তবে এদিনের অনুশীলনে এখনো পর্যন্ত দেখা যায়নি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম ও সহকারী কোচ নিক পোথাস অনুশীলন তদারকি করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit