শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭১ Time View

ডেস্ক নিউজ : নাশকতার মামলাসহ পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রোববার সুপ্রিমকোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি। প্রধান বিচারপতিকে সংবর্ধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি। 

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, কয়েকদিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন, সেদিনও পুরনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গত শনিবার প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করব- পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে। 

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করতে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পিপিদের (সরকারি কৌঁসুলি) পদক্ষেপ নিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit