বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

বাবার চেয়ে ছেলে ৫৩ বছরের বড়

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২০৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে ৫৩ বছর ২ মাস বেশি বয়স ছেলের। সে হিসেবে বাবার আগেই জন্ম হয়েছে ছেলের। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনায় বয়স নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে। বয়সের এই পার্থক্যের ঘটনা নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায়। ভুক্তভোগী ওই ছেলের নাম মো. আব্দুল রশিদ। বাবার নাম আব্দুল আজিজ।

বাবা – ছেলের জাতীয় পরিচয়পত্রে দেখা গেছে, বাবা আব্দুল আজিজের জন্মতারিখ ১৯৭২ সালের ৪ জুলাই। অপরদিকে ছেলে আব্দুল রশিদের জন্মতারিখ ১৯১৯ সালের ৩ মে। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫১ বছর ৩ মাস ১৮ দিন আর ছেলের বয়স ১০৪ বছর ৫ মাস ১৮ দিন। অর্থাৎ বাবার চেয়ে ছেলে ৫৩ বছর ২ মাসের বড়। এদিকে শুধু বয়স নই। ছেলের নাম ভুল লিপিবদ্ধ করা হয়েছে।

ভুক্তভোগী ছেলে আব্দুল রশিদ জানান, ঘর বানানোর জন্য তিনি একটি সমিতি থেকে ঋণ তুলতে গেলে আইডি কার্ডে (জাতীয় পরিচয়পত্র) এই বয়সের সমস্যা ধরা পড়ে। বয়স বেশি ধরা পড়ায় ওই সমিতি আমাকে ঋণ দেয়নি। আমি লেখাপড়া করিনি, তাই তেমন কিছুই বুঝি না। আমার বয়স বর্তমানে ৩৫ বছর। আমার আইডিকার্ড সংশোধন করতে গত দেড়-দুই মাস আগে নির্বাচন অফিসে গিয়েছিলাম। কিছু টাকা খরচ হবে বলে তা আর করিনি। এ নিয়ে আমি খুব বিপদে আছি।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল বলেন, জাতীয় পরিচয়পত্রে বয়স ভুল যাদের রয়েছে তারা আবেদন করলে সঙ্গে সঙ্গে সংশোধনের উদ্যোগ নেই আমরা। ওই ব্যক্তি অনলাইনে আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে। এমন ভুলের কারণ জানতে চাইলে তিনি বলেন, মূলত ২০০৭ সালে যখন সার্ভারে ভোটার তালিকা করা হয়েছিল, তখনই আইডি কার্ডে নানা ধরনের সমস্যা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit