শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

দেশের মানুষের বদলে বিএনপির ভরসা বিদেশি প্রভুদের ওপর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য দেশের সাধারণ মানুষের ওপরে ভরসা করেনি, তারা ভরসা করেছে বিদেশি প্রভুদের ওপর। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে, সেটির জন্য বাংলাদেশের মানুষ মানসিকভাবে প্রস্ততি নিচ্ছে।

তিনি বলেন, ২০১৩ সাল থেকে বেগম খালেদা জিয়া সরকার পতনের আন্দোলন করে আসছেন। এখন আর বাংলাদেশে কোনো মানুষ বিএনপির তথাকথিত এই আন্দোলন নিয়ে ভাবে না, আর এটা নিয়ে আওয়ামী লীগেরও ভাবনার কিছু নেই।

রবিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে নাগরিক পরিষদের আয়োজনে জেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ইমাম, মাদ্রাসার শিক্ষক ও ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, আওয়ামী লীগেও কোন সংকট নেই, রাজনৈতিক সংকটে আছে বিএনপি। কারণ যে দলের শীর্ষ দুই নেতা দুর্নীতি-সন্ত্রাস-হত্যা-খুনের দায়ে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয় সেই দল রাজনৈতিক সংকটে থাকবে এটাই স্বাভাবিক।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে সেটা যাচাই ও পরীক্ষা করতে পারে। আগামী নির্বাচন নিয়ে যদি কোনো দল সরকারের সঙ্গে কথা বলতে চাই, তাহলে অবশ্যই কথা বলতে পারে। আলাপের দরজা খোলা আছে। তবে সেটাকে অবশ্যই সংবিধান সম্মত হতে হবে এবং শর্তবিহীন হতে হবে। সংবিধানের বাইরে যেয়ে কোনো কথা বলার বা শোনার সুযোগ নেই।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit