শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

জমকালো আয়োজনে ডিভোর্সি মেয়েকে বাড়িতে নিয়ে এলেন বাবা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জমকালো অনুষ্ঠান করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা। সেই তিনিই আবার শোভাযাত্রা করে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এলেন। সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডের রাঁচীতে এমনই একটা ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বছরখানেক আগে প্রেম গুপ্ত নামের এক ব্যক্তি তার মেয়ে সাক্ষীকে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার শচীন কুমারের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যে তার মেয়ের ওপর মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বিষয়টি প্রথমে বাবাকে জানাননি সাক্ষী। কিন্তু ক্রমে সেই অত্যাচার বাড়তে থাকে।

একপর্যায়ে বিষয়টি বাবাকে জানান সাক্ষী। শুধু তাই-ই নয়, নিজেও বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। কিন্তু তাতেও অত্যাচারের মাত্রা কমেনি। শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেয়ের সিদ্ধান্তে রাজি হন বাবা প্রেম গুপ্তও।

প্রেম গুপ্ত বলেন, বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেন। কিন্তু স্বামী এবং শ্বশুরবাড়ির পরিবেশ যদি খারাপ হয়, যদি মেয়ের ওপর দিনের পর দিন অত্যাচার করা হয়, তা হলে সেই সম্পর্ক টিকিয়ে রাখার মানে নেই। মেয়ে যদি সম্মান না পায়, তা হলে তাকে বাবার বাড়িতে ফিরিয়ে আনা উচিত।

কথামতো মেয়ে সাক্ষীকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন প্রেম গুপ্ত। শুধু তাই-ই নয়, যেভাবে জমকালো আয়োজনে মেয়েকে বিদায় দিয়েছিলেন, ঠিক সে ভাবেই মেয়েকে বাড়িতে নিয়ে যান প্রেম। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রতিবেশীরা।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit