মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪১ Time View
নওগাঁ প্রতিনিধি: ‘আইন মেনে  সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা। জেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ বিআরটিএ সার্কেল এর আয়োজন করে।শোভাযাত্রাটি জেলা প্রশাসকের চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। 
এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ বিআরটিএ সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী হারুন উর রশিদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।পরে অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবে সভাপতি কায়েস উদ্দিন, বাস পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মুসতবা কালিমি বাবু,  ট্রাক পরিবহন মালকি গ্রুপের সভাপতি সালাউদ্দিন খান টিপু  সহ অন্যরা বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit