রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ

দেশ যুব সংগঠন সিলেটের এক যুগ পুর্তি পরিবেশ রক্ষার নৈতিক দায়িত্ব ও কর্তব্য আমাদের সকলের

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২২৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : অরাজনৈতিক স্বোচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দেশ যুব সংগঠন’ সিলেটের এক যুগ পুর্তি উপলক্ষে সংস্থার আয়োজনে সিলেট জেলা পরিষদ হলরুমে গত দেশ পরিবেশ এওয়ার্ড-২০২৩ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম বলেন, পরিবেশ রক্ষার নৈতিক দায়িত্ব ও কর্তব্য আমাদের সকলের। মানুষের স্বাভাবিক জীবন-যাপনে পরিবেশের বিকল্প কিছু নেই। এখনই পরিবেশ রক্ষা করা না হলে ধ্বংসাত্মক বিপর্যয় আসবে মন্তব্য করে তিনি বলেন- খাল, বিল, নদী, নালা, হাওর, জলাশয়, পুকুর, পাহাড় ও টিলাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা এখন সময়ের দাবি।

প্রধান আলোচকের বক্তব্যে স্বর্ণপদক প্রাপ্ত বৃক্ষপ্রেমি সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, পরিবেশ আমাদেরকে সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকার শক্তি যোগায়। তাই পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা না নিলে মানুষের জীবন মৃত্যু ঝুঁকিতে থাকবে। তিনি বলেন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকারী গ্রীনহাউস গ্যাসের ব্যাপক নির্গমন হ্রাসে বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগ গ্রহন সবার আগে প্রয়োজন। তিনি দেশ যুব সংগঠনের উদ্যোগে আমাকে সহ পরিবেশের উন্নয়ন, বৃক্ষ রোপণে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ এ্যাওয়ার্ড প্রদান করায় সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।দেশ যুব সংগঠন সিলেটের উপদেষ্টা, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি রকিব আল মাহমুদ, সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সাহেদ মোশারফ, সিলেট জেলা পরিষদের কর্মকর্তা এ কে এম কামারুজ্জামান মাসুম, গ্রাফিক্স জোন অফসেট প্রেসের পরিচালন নেছার আহমদ জামাল, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেপ আলী চৌধুরী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন দেশ যুব সংগঠন সিলেট ও দেশ থিয়েটার এর সভাপতি মোঃ কামাল।অনুষ্ঠানে পরিবেশের উন্নয়ন, বৃক্ষ রোপণে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ গুনী ব্যক্তিত্বদের কে দেশ এনভায়রনমেন্টাল এওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।শেষে দেশ থিয়েটার সিলেটের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit