শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ইধিকা পালের নায়ক এবার শরিফুল রাজ!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : পরীমনির সঙ্গে দাম্পত্য জীবনের অবসান ও নানা তর্কে আলোচনায় ছিলেন শরিফুল রাজ। তবে রাজ মিডিয়াতে কোনো মুখ খুলেননি। তবে চমক লাগানো খবর নিয়েই মিডিয়ায় হাজির হলেন। গণমাধ্যম থেকে দূরে থাকার বিষয়ে রাজ মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমি বরাবরই খানিক চুপচাপই ছিলাম। আমি তো এমনই। মিডিয়া পলিটিক্সও বুঝি না, ফিল্ম পলিটিক্সও বুঝি না। আমি অভিনয়টাই জানি। সেটিই বুঝতে চাই আপাতত।’

শরিফুল রাজের এই নতুন খবরটি যদিও এখনো অফিসিয়াল না। তবে এটি প্রাথমিকভাবে চূড়ান্ত বলে জানা গেছে। আর তা হলো— ‘প্রিয়তমা’খ্যাত ইধিকা পালের সঙ্গে শরিফুল রাজ জুটি বাঁধতে যাচ্ছেন। পরিচালক-প্রযোজক আপাতত কেউ বিষয়টি এখনো অফিসিয়াল করতে চাইছেন না। কাজ শুরু হলে আড়ম্বর নিয়েই এর ঘোষণা দেবেন বলে জানান। এ প্রসঙ্গে রাজ বলেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্টাক্ট হয়। কাজ শুরু আর হয় কতটা? 

তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল তো ভালো অভিনেত্রী। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।’কিছু ব্যক্তিগত কাজে কলকাতা যাচ্ছেন শরিফুল রাজ। শোনা যাচ্ছে, ছবিটির ব্যাপারে চূড়ান্ত করতেই এই ভ্রমণ। যদিও শরিফুল রাজ বলছেন, এবার একান্তই ব্যক্তিগত ভ্রমণ তার। তবে খুব শিগগির নতুন কাজে হাত দেবেন। 

এদিকে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর ইধিকা পালের টালিউডেও নতুনভাবে চাহিদা তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের একাধিক প্রযোজক-পরিচালক ইধিকা পালের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে শরিফুল রাজের সঙ্গে ইধিকা পালের এই নতুন প্রজেক্টটি চলতি মাসের শেষ দিকেই ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit