স্পোর্টস ডেস্ক : শচিন টেন্ডুলকার তার প্রিয় ক্রিকেটার। তার ক্রিকেট আদর্শ। আর মুম্বাই লিটল মাস্টারের ঘরের মাঠ। এই মাঠে খেলবেন বলে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। কিন্তু রোমাঞ্চ ছোঁয়ার দিনে দুঃসংবাদ! মাঠে নামা হচ্ছে না তার।
ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নামার আগেই দুঃসংবাদ পান তিনি। সেটা আবার নিশ্চিত করে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো। তারা জানিয়েছে, অসুস্থতার কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারছেন না প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম।
যদিও কি ধরনের অসুস্থতায় ভুগছেন বাভুমা সেটা জানায়নি তারা। এর আগে তাকে টিম বাস থেকে নেমে ড্রেসিং রুমের দিকে যেতে দেখা গেছে। এই বিশ্বকাপে রানের জন্য হাসফাস করতে দেখা গেছে বাভুমাকে। তিন ম্যাচে মাত্র ৫৯ রান করেছেন তিনি। আজ তার জায়গায় খেলতে নামছেন রেজা হেনড্রিকস।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩২