আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জিম্মি দশা থেকে মুক্তিপ্রাপ্ত ওই দুই মার্কিন নাগরিক।
মুক্তি পাওয়ার পর জুডিথ ও নাতালির একটি ছবি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছে জেরুজালেমে মার্কিন দূতাবাস। সেই ছবিতে দেখা যায়, তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলছেন।
মার্কিন দূতাবাস লিখেছে, প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার সন্ধ্যায় জুডিথ ও নাতালির সঙ্গে ফোনে কথা বলেছেন। আমরা খুবই কৃতজ্ঞ যে তারা নিরাপদে আছে। আমরা সব জিম্মিকে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।
এর আগে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেছিলেন, তিনি আনন্দিত যে এই দুজন মার্কিন নাগরিক খুব শিগগিরই তাদের পরিবারের সঙ্গে মিলিত হবে।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২১