বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামের বাসিন্দা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া (৯৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।মিয়া মতিন আওয়ামী লীগেরও নেতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ আত্মীয়- স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবিত থাকাকালীন তিনি একাধিকবার ভাষা সৈনিক হিসেবে সম্মাননা পান।
আখাউড়া রানার্স নামে একটি সংগঠন আট কিলোমিটার পায়ে হেঁটে তাঁর বাড়িতে গিয়ে সম্মান জানান ও ভাষা আন্দোলনের কথা শুনেন। কালের কণ্ঠ সবার আগে তাঁকে নিয়ে সংবাদ প্রকাশ করে। খোঁজ নিয়ে জানা গেছে, মিয়া আব্দুল মতিন তখন আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র থাকার সময় ভাষা জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে জেল খাটেন। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে নিজ বাড়ি থেকে আটক করার পর দুই মাস জেল খাটেন।
কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৪৮