শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বুমরাহর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : ‍বিশ্বকাপের মঞ্চে বল হাত দুর্দান্ত সময় পার করছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের পেস বোলিং লাইন আপের শক্তির অন্যতম উৎস তিনি। বুমরাহর দুর্দান্ত এই বোলিংয়ের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে তার অদ্ভূত বোলিং ডেলিভারি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একই বোলিং অ্যাকশনে বল করে যাচ্ছেন বুমরাহ। তবে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বোলিংয়ের সময় ধরা পড়ে এমন এক দৃশ্য যেটা সব বোলারদের জন্যই বিভীষিকার মতো।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় কোনো বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এর এক ডিগ্রিও যদি বেশি বাঁকে তাহলে সেই বোলারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার বিধান রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাচের পর একটি ছবি ভাইরাল হয়। সেটিতে খালি চোখেই দেখা যাচ্ছিল ডেলিভারির সময় বুমরাহর কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশ খানিকটা বেশি বেকেছে। আর তাতেই ক্রিকেটপ্রেমী, ক্রিকেট বোদ্ধা সকলের প্রশ্নবাণ গিয়ে ঠেকে বুমরাহর দিকে।

টুইট করা সেই ছবিতে বেশিরভাগ কমেন্ট ছিল, আইসিসির উচিত বিষয়টি খতিয়ে দেখা। সর্বোচ ১৫ ডিগ্রি বাকানোর নিয়ম থাকলেও বুমরাহর কনুই আরও বেশি বাকায় বোলিংয়ের সময়। ওর এই অ্যাকশন নিষিদ্ধ করা উচিত। আইসিসির দৃষ্টি আকর্ষণ করছি।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit