শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে: ম্যাডোনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা থামছেই না। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় চার হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছে শিশু ও নারী। 

অন্যদিকে হামাসের হামলায় এক হাজার ৪০৩ ইসরাইলির প্রাণ গেছে। এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। এ যুদ্ধের পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত বিশ্ব। কেউ কেউ প্রকাশ্যে সমর্থন করছেন ইসরাইলকে। কেউ কেউ সমর্থন জানাচ্ছেন ফিলিস্তিনিদের।

এবার ইসরাইল-ফিলিস্তিনি চলমান সংকটের বিষয়ে প্রতিক্রিয়া জানালেন আমেরিকান পপ তারকা ম্যাডোনা। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে সম্প্রতি মঞ্চে ফিরেছেন এ গায়িকা। আর ফিরেই লন্ডনের ০২ এরিনায় সেলিব্রেশন ট্যুরের কনসার্ট শুরু করেন গায়িকা। নতুন উদ্যমে মাতিয়েছেন দর্শক-শ্রোতা। আর কনসার্ট চলাকালীন বর্তমান ইসরাইল-হামাস যুদ্ধ নিয়েও কথা বলেছেন তিনি। 

ইসরাইল-হামাস সংঘাতকে ধ্বংসাত্মক উল্লেখ করে ক্ষতিগ্রস্ত নিরীহ জীবনের প্রতি মমত্ববোধ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই পপকুইন। অশ্রুসিক্ত চোখে ম্যাডোনা নৃশংসতার প্রতিবাদ করেছেন। শিশুদের প্রতি ভয়াবহ সহিংসতার ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন। মঞ্চে ম্যাডোনা জানান, আমি সামাজিকমাধ্যমে এলে আমার খুব খারাপ লাগে। মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে?

তিনি বলেন, এই যুদ্ধ হৃদয়বিদারক। আমি আর নিতে পারছি না। চারদিকে শিশুদের অপহরণ করা হচ্ছে, মোটরসাইকেল থেকে নামানো হচ্ছে; শিশুদের শিরশ্ছেদ করা হচ্ছে, শান্তিতে থাকা শিশুদের গুলি করে হত্যা করা হচ্ছে। এত নিষ্ঠুরতা ভাবলেই ভয়ে কাঁপছি।

এর আগেও যুদ্ধ নিয়ে ম্যাডোনা তার অসন্তোষের কথা টুইটারে জানিয়েছিলেন। তিনি মনে করেন যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। এটা দুঃখজনক যে, মানবসভ্যতা সেই কথাটা বোঝেন না।

 

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit