শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকা কঙ্গনা রানাউত। যাকে ঠোঁট কাটা হিসেবে সবাই জানে। কেননা তিনি যে কোনো কথাই বলে ফেলতে পারেন সবার সামনে। তার ব্যক্তিগত জীবন খোলা বইয়ের মতো।

এখনো ‘সিঙ্গেল’ তিনি। তবে বলিউডে আসার পর একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আর তাদের মধ্যে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার প্রেম ছিল অনেকটা মাখো মাখো।

কিছু দিন আগে রটেছিল কঙ্গনা বিয়ে করছেন। এক পোস্টে তিনি লিখেছিলেন, তিনি বাগদান পর্ব সারতে চলেছেন এক ব্যবসায়ীর সঙ্গে ডিসেম্বরে। তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আগামী বছরের এপ্রিলে। এ বছরের জুলাইয়ে আগাম খবর দিয়ে রেখেছিলেন। এবার হাসপাতাল থেকেই সুখবর দিলেন কঙ্গনা। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন। তার পরিবারে এখন খুশির হাওয়া বইছে। এদিকে খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরীর মতো তারকারা।

শুক্রবার কঙ্গনা ফুফু হয়েছেন। তার ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই কঙ্গনা আদরে ভরালেন। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দাদির কোলেও দেখা গেল ‘বেবি রানাউত’কে।

২০২০ সালে অক্ষতের বিয়ে হয় রীতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা হয়। সেখান থেকেই শাড়ি-গহনায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা।

 

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit