শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দুই ভাইকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধের জেরে পরিবহণ শ্রমিক দুই ভাইকে পিটিয়ে খুন করেছে কয়েকজন যুবক। এ ঘটনায় নিহতদের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মহানগর সদর থানাধীন বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা এলাকার আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও শুক্কুর আলী (৩০)। এদের মধ্যে শফিকুল গাজীপুরে বলাকা পরিবহণ বাসের হেলপার এবং শুক্কুর আলী অটোরিকশা চালাতেন।

মৃত শফিকুলের স্ত্রী সুমাইয়া জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভুরুলিয়া এলাকার আব্দুল রশিদের বাড়িতে সপরিবারে ভাড়া বাসায় থাকেন শফিকুল ও শুক্কুর আলী। গত কিছুদিন ধরে তাদের সঙ্গে বাঙ্গাল গাছ এলাকার রাসেল, হিমেল ও তার ভাই সুমনের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকমাস আগে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বন্ধু রুবেলের সঙ্গে তার অটোরিকশায় চড়ে বাঙ্গালগাছ এলাকার বাঁশপট্টি আসেন দুই ভাই শফিকুল ও শুক্কুর আলী। সেখানে তাদের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের বাগবিতণ্ডা হয়। এ সময় শুক্কুর আলী স্থানীয় এক যুবককে লাঠি দিয়ে আঘাত করে। এর জেরে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাদের আটক করে। এক পর্যায়ে আটককৃতদের রড, জিআইপাইপ ও লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটায় স্থানীয় কয়েকজন যুবক। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।  

জিএমপির সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, দুই ভাই মার্ডারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মৃতদের বন্ধু রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক ব্যবসার টাকার লেনদেন নিয়ে পূর্ব বিরোধের জেরে ওই দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, নিহতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও সন্ত্রাসীর অভিযোগ রয়েছে। সম্প্রতি তাদের হামলায় শওকত নামের এক আইনজীবী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই দুই ভাই একটি মামলায় গ্রেফতারের পর ২২দিন জেল খেটে গত শনিবার জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit