মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

গাজীপুরে কলোনিতে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে আগুনে পুড়ে গেছে এক কলোনীর অর্ধশতাধিক কক্ষ ও মালামাল। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। শুক্রবার সিটি করপোরেশনের নলজানী গ্রামের বছির সড়কের অ্যাডভোকেট মারুফুল ইসলাম রুবেলের কলোনিতে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টিনসেডের ওই কলোনির একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন। আগুনে ওই কলোনীর ৫২টি কক্ষের সবক’টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে।  

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit