বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

আ.লীগ পুনরায় ক্ষমতায় গেলে নারীদের আরো বেশি মূল্যায়ন করবে: মোরশেদ আলম এমপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে নারীদের অনেক মূল্যায়ন করেছে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে এ নারীদের আরো বেশি মূল্যায়ন করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে, আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিলে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ উঠান বৈঠকের আয়োজন করে।   
স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে সেনবাগে আওয়ামী লীগে আওয়ামী লীগে বিভক্ত। এটার প্রয়োজন নেই। সেনবাগে গত ৯বছরে আওয়ামী লীগের মধ্যে আমি যে লুকোচুরি খেলা দেখেছি। এটাতো তারাই তাদেরকে ঠকিয়েছে। আপনারা দলে বিভক্তি করে দলকে দুর্বল করবেন না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি এক সাথে থাকে, এক যোগে কাজ করে, তাহলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। মোরশেদ আলম বলেন, সেনবাগে আমি ছাড়া কেউ আওয়ামী লীগের কোনো এমপি দেখেন নাই। আমি এক মাত্র ব্যক্তি যে গত ৪০ বছর পরে আমি আপনাদের আওয়ামী লীগের এমপি হয়ে আপনাদের কাছে এসেছি। আমি অসংখ্য রাস্তা, স্কুল, কলেজ, মাদরাসা করে দিয়েছি। আমি অসংখ্য লোককে সাহায্য সহযোগিতা করেছি, চিকিৎসা দিয়েছি। আমি যতটুক পেরেছি আমার সাধ্য মতে কাজ করে গিয়েছি। 
নেতাকর্মিদের উদ্দেশ করে বলেন , আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছে।  যদি ঊনার জন্ম না হতো তাহলে আপনারা স্বাধীন বাংলাদেশ পেতেন না। প্রধানমন্ত্রী মহিলাদের জন্য স্বামী পরিত্যক্ত ভাতা,বৃদ্ধ ভাতা দিয়েছে। আপনারা অনেকে পাচ্ছেন। যারা পান নাই তারা ভবিষ্যতে পাবেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ যাদের বাড়ি নেই, ঘর নেই তাদের একটি করে ঘর করে দিবেন। সেনবাগে অনেক ঘর হয়েছে। ভবিষ্যতে জায়গা পাওয়া গেলে যাদের ঘর নেই তাদের আরো ঘর করে দেওয়া হবে।  ১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সামছু উদ্দিন রিয়াদ, ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, আবদুল মমিন, আবদুর রব বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কন্ট্রক্টর প্রমূখ।  

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit