বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৭২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজনে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলা- ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।আজ বেলা ১১টায় নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এই মেলা উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটি উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আব্দুল মোমেন মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বান চৌধুরী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ কাজিমউদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোতালিব হোসেন, আবুল হাসনাত, মোঃ মনির হোসেনসহ চেম্বারের পরিচালক, কর্মকর্তাগণ।উল্লেখ্য আজ থেকে আগামী এক মাস পর্যন্ত মেলাটি চলবে। এখনো সম্পূর্ণ কাজ সম্পন্ন না হলেও ইতোমধ্যে মেলার বহু স্টল প্রস্তুত হয়েছে। আগামী ২/৩ মধ্যে মেলার কাজ শেষ হবে ও মেলাটি জমে উঠবে বলে আশা করছেন মেলা কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit