বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

গুজবকারীরা পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : গুটিকয়েক মানুষ, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল, তারাই গুজব ছড়ানোর চেষ্টা করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টিতে যারা বিরোধিতা করেছিল, তারা যা কিছু ভালো কাজ, সেগুলোর বিরুদ্ধে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর সাইবার জগতে গুজব ছড়িয়ে দেওয়া হয়। আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। তিনি বলেন, যারাই গুজব ছড়াচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমরা তাদের শনাক্ত করে ফেলছি। কাজেই গুজব রটিয়ে তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সব দিকে দেখে খেয়াল রাখছে।  

কুমিল্লা আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের পূজা নিয়ে দেওয়া বক্তব্যে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। আমরা সবাই তাকে এ রকম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি। কুমিল্লায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে সবাই তৈরি আছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit