শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন মাইলফলক কোহলির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে দ্রুততম রান সংগ্রহে টেন্ডুলকারকে ছাড়িয়ে আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রান করার কীর্তিও এখন তার দখলে।

সর্বোচ্চ রান সংগ্রাহক শীর্ষে থাকা টেন্ডুলকার ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৫৯৪টি আন্তর্জাতিক ম্যাচে তার সংগ্রহ ২৮ হাজার ১৬ রান। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি ৫৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৭ হাজার ৪৮৩ রান করেছেন। এবার এই তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন কোহলি। টপকে গেছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে।

৯৭ বলে কোহলির জন্য আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত! নাসুম আহমেদের বল লং অন দিয়ে উড়িয়ে মেরে ওয়ানডেতে ৪৮তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। এখন ওয়ানডেতে শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে আর মাত্র একটি সেঞ্চুরি দরকার কোহলির।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit