বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের নতুন কমিটি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নতুন কমিটি গঠিত হয়েছে। ১৮ অক্টোবর সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম স্বাক্ষরিত এক চিঠিতে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার চিঠিটি সাংবাদিকদের হাতে এসে পৌঁছে। অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ হলেন, ভাইস-চেয়ারম্যান সৈয়দ মিজানুর রেজা, সেক্রেটারী মো. বাহারুল ইসলাম মোল্লা, সদস্য সৈয়দ আব্দুল কবির তপন, মশিউর রহমান লিটন, মো. জয়েদুল হক, আশিকুর রহমান পাঠান, আবু হোরায়রাহ, আব্দুল আজিজ, এম এইচ মাহবুব আলম, নদী পারভীন। তিন মাসের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটে বর্তমানে কোন কমিটি না থাকায় সংশ্লিষ্ট ইউনিটের কার্যক্রমকে সচল ও গতিশীল রাখতে এবং একটি নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়। ১৮ অক্টোবর ২০২৩ হতে ১৭ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত তিন মাস মেয়াদে একটি অ্যাডহক নির্বাহী কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য যে, বর্ণিত অ্যাডহক কমিটির কোন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কমিটি তাদের মেয়াদের মধ্য নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্বাচিত কার্যনির্বাহী কমিটির গঠন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।

আরো উল্লেখ্য যে, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত ভাইস-চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিটের সকল কার্যক্রম সম্পাদন করবেন। এছাড়াও ২০১৩ সালে অডিট এর প্রতিবেদন অনুযায়ি ১৯৩৭ জন আজীবন সদস্যের প্রত্যেকেই ভোটার হিসেবে গণ্য হবেন এবং তাদের প্রত্যেকের উন্নয়ন ফি এর ১৫০০ টাকার বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য অনুরোধ করা হল।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit