বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

শঙ্কা সত্যি করে ভারতের বিপক্ষে নেই সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে হোটেল থেকে মাঠে গেলেও খেলা হচ্ছে না সাকিবের। গত ম্যাচে চোট পাওয়া অধিনায়ককে নিয়ে কোনপ্রকার ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।

সাকিবের অনুপস্থিতিতে ভারত ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে তিনি নিয়েছেন ফিল্ডিং। সাকিবের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। এছাড়া বাংলাদেশ দলে এসেছে আরও এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে এসেছেন আরেক পেসার হাসান মাহমুদ।

সাকিব এমন একটা ম্যাচে নেই এতে ক্ষতিটা বাংলাদেশেরই। তবে ঠিক কোথায় আটকে গেলেন সাকিব? নিজের কথাতে না তো! বিশ্বকাপের দলে তামিম ইকবালকে না রাখার কারণ হিসেবে জানা যায়, তিনি পুরোপুরি ফিট নন বলে অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে দলে রাখেননি।

এরপর একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে সাকিব বলেন, আনফিট কাউকে দলে রাখার পক্ষে ছিলেন না তিনিও। এখন কি তবে নিজের কথাতেই আটকে গেলেন সাকিব! তার চোট নিয়ে কোনো ধারণা না দেওয়া হলেও ‘আনফিট’ ইস্যুতে কথা রাখতেই শেষ পর্যন্ত নিজেকে একাদশের বাইরে রাখলেন কিনা কে জানে!

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit