শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম

খৎনার জন্য নির্দিষ্ট কোনো সময় বা বয়স আছে কি না?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: কিছুদিন আগে আমার এক ফুফাতো ভাইয়ের খৎনা করানো হয়েছে। তার বয়স দু’বছর। আমার বড় দাদু এতে বেশ রেগে যান এবং বলেন, এত ছোট বাচ্চাকে এতটা কষ্ট দেওয়া অন্যায় হয়েছে। খৎনার জন্য কমপক্ষে ছয়-সাত বৎসর পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেন বাচ্চা এর ধকলটা সহ্য করে নিতে পারে। জানার বিষয় হলো, খৎনার জন্য নির্দিষ্ট কোনো সময় বা বয়স আছে কি না?

-মো. ইমতিয়াজ হোসাইন, ডেমরা, ঢাকা

উত্তর: খৎনার জন্য সুনির্দিষ্ট কোনো বয়স নেই। তবে বালেগ হওয়ার আগে আগেই তা করিয়ে নেওয়া উচিত। যেমন সাত থেকে দশ বছরের মধ্যে করিয়ে ফেলা বাঞ্ছনীয়। বাচ্চার বেশি কষ্ট না হয় এবং বুঝের বয়স হয় এমন সময় খৎনা করানো যায়। খৎনা পরবর্তী জটিলতার আশঙ্কা না থাকলে কম বয়সেও খৎনা করানো যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে দোষের কিছু নেই। -আল মহিতুল বুরহানি : ৮/৮৫

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit