বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

দুর্গাপুরে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উত্তর কেট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জোসনা আক্তার (১০), বড় বোন হুসনা খাতুন (১৮) ও মা সালেহা খাতুন (৫০) কে মাথায় কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গেলে সাংবাদিকদের ওই শিক্ষার্থী অভিভাবক মারধরের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, জোসনার বাবা পেশায় একজন দিনমজুর। মা অন্যের বাড়িতে কাজ করে। বড় বোনটি ঢাকার একটি বাসায় কাজ করে। ছেলের স্ত্রী বাড়িতে অল্প জায়গার নির্মিত টিনসেড ঘরে বসবাস করেন। একই গ্রামের বাবুল মিয়া প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় ঘরের পিছনে এসে নানান ধরণের অশ্লীল গালমন্দ করতে থাকে। গত শনিবার (১৪ অক্টোবর) গালমন্দ করার বিষয়ে নিষেধ করায় অভিযুক্ত বাবুল মিয়া, অন্যান্য সাথী পুত্র সাদ্দাম হোসেন, আবুল কাশেম কে নিয়ে বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থী সহ অন্যদের ওপর হামলা করে। পরে তাদের ডাক-চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও আসামীরা গ্রেপ্তার না হওয়ায় শঙ্কায় রয়েছেন ভুক্তভোগীর বাবা মানিক মিয়া।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মো. রমজান আলী বলেন, ঘটনাটি আমি শুনেছি। শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি অত্যন্দ নিন্দনীয়। এর দৃষ্টন্ন মুলক শাস্তি হওয়ার দরকার। দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, এ ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত চলমান রয়েছে। অচিরেই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit