মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

‘ভারতে ভালো খেললে নিজের ও দলের উপকার হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব তখন মেতেছিল ফুটবলে। কাতারে চলছিল লিওনেল মেসিদের মহারণ। সেই সময় বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সিরিজে পরাজিত হয়েছিল মিরপুরে। যেখানে নায়ক হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

এখনও বছর পূর্ণ হয়নি। তার আগেই আজ ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচে রোহিত শর্মাদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচে আরও একবার মিরাজের উপর নির্ভর করতেই হচ্ছে টাইগার শিবিরকে।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে এই অলরাউন্ডার ছিলেন দুর্দান্ত ছন্দে। সেঞ্চুরির দেখাও পেয়েছেন। হয়েছিলেন সিরিজসেরা। স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচে আলাদা নজর থাকবে মিরাজের প্রতি।

মিরাজ নিজেও হয়ত জানেন প্রত্যাশার কথা। আইসিসি প্রকাশিত ভিডিওতে তার কণ্ঠে ছিল ভাল খেলার তাগিদ, ‘ভারত বর্তমানে খুবই ভালো দল। বিশ্বকাপ তাদের দেশেই হচ্ছে। তাই ভারতের খেলা সবাই দেখছে। ভারতের সঙ্গে যদি ভালো খেলি, তাহলে সেটা অবশ্যই আমার এবং দলের জন্য দারুণ।’

মিরাজকে বিভিন্ন পজিশনেই ব্যাট করতে হয়েছে। তবে এই নিয়ে আক্ষেপ নেই তার। বরং দলের প্রয়োজনটাই আগে রাখছেন এই অলরাউন্ডা, ‘আমি সবসময় দলের কথা চিন্তা করি। অবশ্যই দল জানতে চায়, আমি কোন পজিশনে আরও ভালো করব। কখনো ওপেনিংয়ে ব্যাটিং করতে হয়। কখনো মিডল অর্ডারে ব্যাটিং করতে হয়। কোচ সবসময় বলেন সব পজিশনে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে। যে পজিশনে সুযোগ মিলবে সেখানেই ব্যাটিং করতে। আমিও তাকে বলি, আমি যেকোনো পজিশনে খেলতে পারব, সমস্যা নেই।’

ভারতের বিপক্ষে মিরপুরের মাঠে সেঞ্চুরি ছিল মিরাজের। পুনেতে ম্যাচের আগে উঠে এলো সেঞ্চুরির প্রসঙ্গটাও, ‘যখন আপনি সেঞ্চুরি করতে চাইবেন তখন অবশ্যই আপনার স্কিল দরকার। আপনার ওরকম টেম্পারও থাকতে হবে। আমি তখন ইতিবাচক থাকারই চেষ্টা করি। তখন আমি নিজেকে বোঝাই, আমি পারব, আমি আরও ভালো পারব।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit