বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

ফ্রান্সে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ Time View

ইউরোপের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সংবাদ সংগ্রহ করার সময় একদল সাংবাদিককে জরিমানা করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় বুধবার বিকেলে সেন্ট্রাল প্লেস দে লা রিপাবলিক (রিপাবলিক স্কোয়ার) এ ঘটনা ঘটে।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার প্যারিসের সেন্ট্রাল প্লেস দে লা রিপাবলিকে (রিপাবলিক স্কোয়ার) কয়েক ডজন বিক্ষোভকারী ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে গাজায় হামলার বিক্ষোভ করছিল। সে সময় সেই বিক্ষোভ সমাবেশে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের জরিমানা করে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এমনই একজন সাংবাদিক যাকে ১৪৩ ডলার করে জরিমানা করা হয়েছিল তিনি আনাদোলুকে জানান যে, ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ের জারি করা প্রেস কার্ড দেখানো সত্ত্বেও তাকে জরিমানা করা হয়েছে, যা স্বাভাবিক পরিস্থিতিতে বেআইনি এবং গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে বাঁধা দেয়।

তিনি বলেন, “আমি আমার প্রেস কার্ড দেখিয়েছিলাম, কিন্তু অফিসার আমাকে বলেছিলেন যে তিনি এটিকে গুরুত্ব দেন না এবং আমাকে একটি নিষিদ্ধ বিক্ষোভে অংশ নেওয়ার জন্য অভিযুক্ত করে।”

আনাদলু জানায়, পরবর্তীতে আরও পুলিশি ঝামেলার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন এই সাংবাদিক।

ওই সাংবাদিক আরও জানান যে, তিনি অংশগ্রহণ করতে নয়, সংবাদ সংগ্রহ করতে সমাবেশে উপস্থিত হয়েছেন বলার পরও তাকে ১৩৫ ইউরো বা ১৪৩ ডলার জরিমানা করা হয়। এ ছাড়া ওই সাংবাদিককে পরবর্তীতে পরামর্শ দেয়া হয় যে ভবিষ্যতে এরকম কোনো সমাবেশে না আসার।

ফ্রান্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ১২ অক্টোবর থেকে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন দেশে সমস্ত ফিলিস্তিনি সমর্থকদের সমাবেশ নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছেন।

তবে সাংবাদিকের মতে ওই সমাবেশে উপস্থিত লোকেরা ফিলিস্তিনি পতাকা বা নির্দিষ্ট পোশাক বহন করেনি বা তারা ফিলিস্তিনের সাথে সংহতি জানিয়ে কোনো স্লোগান ও দেয়নি।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit