বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

অভিমান ভেঙে সালমানের সিনেমায় অরিজিতের গান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৯ বছরের দ্বন্দ্ব মিটিয়ে এক হলেন সালমান খান ও অরিজিৎ সিং। হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। সাল্লুর নতুন ছবি ‘টাইগার ৩’তে গান গেয়েছেন বাঙালি গায়ক। চমকপ্রদ খবরটি প্রকাশ্যে এনেছেন সালমান নিজেই।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সোশ্যালে গানটির একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেতা। যেখানে কালো শার্ট-প্যান্ট ও সানগ্লাসে চেনা সোয়াগে ভাইজান, তার সঙ্গে রঙিন পোশাকে ঝলমলে ক্যাটরিনা। গানটির শিরোনাম ‘লেকে প্রভু কা নাম’। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর-সংগীত করেছেন প্রীতম। এতে অরিজিতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিকিতা গান্ধী। আগামী ২৩ অক্টোবর গানটি প্রকাশ হবে।

সালমান খান বলেছেন, ‘প্রথম গানের প্রথম ঝলক। ও হ্যাঁ, এটা আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান।’

এর আগে একটি অ্যাওয়ার্ড শোতে সেরা গায়কের পুরস্কার দেওয়া হয় অরিজিৎকে। সালমান ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন অরিজিৎ। কারণ, দর্শকাসনে বসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন! প্রায় ঘুম চোখেই পুরস্কার গ্রহণ মঞ্চে ওঠেন অরিজিৎ। তাকে দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খানিক রসিকতা করেই সালমান জিজ্ঞেস করেন, ‘তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?’ পাল্টা জবাবে অরিজিৎ বলেন, ‘কী করব আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন।’ সেদিন ‘তুম হি’ গানের জন্য পুরস্কার পান অরিজিৎ। সেই সময় সালমান বলেন, ‘এমন গান গাইলে দর্শকও ঘুমিয়ে পড়বে।’

গায়কের এমন বাঁকা জবাব ভালোভাবে নেননি সালমান। তার পর থেকেই শুরু হয় দূরত্ব। একটা সময় এই অরিজিতকে নিজের একাধিক ছবি থেকে বাদ দেন সালমান। যদিও পরবর্তীকালে ক্ষমা চেয়ে চিঠিও পাঠান গায়ক। কিন্তু মন গলেনি ভাইজানের।

উল্লেখ্য, ‘টাইগার ৩’ নির্মাণ করেছেন মনীশ শর্মা। এটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা। এতে সালমান ও ক্যাটরিনার সঙ্গে আছেন ইমরান হাশমি, ঋধি ডোগরা, কুমুদ মিশ্র, রণবীর শোরে প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। আগামী ১২ নভেম্বর ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit