ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আজিমপুর গোরস্তানে চিরনিদ্রায় শায়িত।আ
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন? তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। বিএনপি যে পথে চলছে, সেই পথ ভুল পথ। ১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান। ১৫ বছরে বাংলাদেশের যে রূপান্তর, তা বিশ্বের বিস্ময়। এই রূপান্তরের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, এ দেশকে রক্ষা করতে চাইলে এবং দেশকে ভালোবাসলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা (ক্ষমতায়) না এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র থাকবে না। শান্তির পথে, প্রগতির পথে, উন্নয়নের পথে আসুন।
তিনি বলেন, এবারের লড়াই অনেক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশে এসে ফখরুল সাহেবকে উৎসাহ দেবেন কে? সরকারের পতন হয়, বিরোধী দলের পতন কি হয় না?
কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৫