বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শার্লটের সঙ্গে মায়ামির ড্র দেখলেন মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে আর দেরি করেননি লিওনেল মেসি। দ্রুত ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির আজকের ম্যাচটি মাঠে বসেই দেখেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

ঘরের মাঠে আজ সকালে শার্লটের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। ম্যাচ চলাকালে মেসিকে দেখা গেছে বেঞ্চে বসে খেলা দেখছে। তার পরনে ছিল সাদা রঙের গেঞ্জি।

আগামী ২২ অক্টোবর একই প্রতিপক্ষের মুখোমুখি হবে মায়ামি। এটি এমএলএসের এবারের মৌসুমে তাদের শেষ ম্যাচ। এই ম্যাচটিতে খেলবেন মেসিও।

চোট কাটিয়ে গতকাল পেরুর বিপক্ষে পুরো ম্যাচ খেলেন মেসি। তার জোড়া গোলেই গতিময় ফুটবল খেলা দলটিকে হারায় আর্জেন্টাইন। ম্যাচের পরই বলেছিলেন মায়ামির শেষ ম্যাচটি খেলতে চাওয়ার কথা, ‘যে ম্যাচটি (মায়ামির) বাকি আছে, আমি খেলব।’

শার্লটের বিপক্ষে ম্যাচটি মায়ামির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বেশ আগেই এমএলএসের প্লে-অফ থেকে ছিটকে গেছে তারা।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit