বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ইসরায়েলে এমপি বরখাস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই সপ্তাহ ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাত চলছে ইহুদিবাদি ইসরায়েলের। হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে তিন হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ নিয়ে বিশ্বনেতাদের নিন্দার মুখে পড়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন ওফার ক্যাসিফ নামের এক ইসরায়েলি এমপি। আর এরই জেরে বরখাস্ত করা হয়েছে তাকে। খবর আল জাজিরার।

জানা গেছে, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ইসরায়েলের ওই এমপিকে বরখাস্ত করা হয়েছে। হামাসের নজিরবিহীন ওই হামলার পর ইসরায়েল বিরোধী হিসেবে বিবেচিত বিবৃতি দেওয়ার অভিযোগে বামপন্থি সংসদ সদস্য ওফার ক্যাসিফকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলি পার্লামেন্টের এথিকস প্যানেল বা নীতিশাস্ত্র প্যানেল।

মূলত ক্যাসিফ একটি সাক্ষাৎকারে গাজায় বিশেষ একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে অভিযুক্ত করেন। আর এই পরিকল্পনাকে তিনি ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের ‘চূড়ান্ত নিধনযজ্ঞের’ সঙ্গে তুলনা করেন। পৃথকভাবে হামাসের বিস্ময়কর হামলার কথা উল্লেখ করে সংসদ সদস্য ওফার ক্যাসিফ বিদেশি মিডিয়াকে বলেন, ‘ইসরায়েল নিজেই এই সহিংসতা চেয়েছিল’।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট অনুসারে, রাজনৈতিক দল হাদাশের প্রতিনিধিত্বকারী ক্যাসিফকে ৪৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। অবশ্য বরখাস্ত হওয়ার পরও দমে যাননি ইরায়েলের এই সংসদ সদস্য, এমনকি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সমালোচনা করতেও পিছপা হননি তিনি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ক্যাসিফ নেসেটের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার কফিনে আরেকটি পেরেক’ ঠুকে দেওয়া বলে অভিহিত করেছেন।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit