বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বিএনপি অবরোধ করলে অবরুদ্ধ হবে : কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

ডেস্কনিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি অবরোধের মতো সরকারবিরোধী কর্মসূচি পালন করে, তাহলে ক্ষমতাসীন দল বিএনপিকে ‘অবরুদ্ধ’ করবে।

বুধবার(১৮ অক্টোবর) বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ‘যারা অবরোধ আরোপ করে তারাই সাধারণ মানুষের জন্য বাধা। আমেরিকানরা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় তাও আমরা দেখব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমিও একটা বার্তা দিচ্ছি। শেষ বার্তা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারো প্রধানমন্ত্রী হবেন।

পদত্যাগের বিষয়ে বিএনপির হুঁশিয়ারির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা কি পদত্যাগ করবেন? না…।’

ওবায়দুল কাদের শেখ হাসিনাকে বাংলাদেশের ‘ম্যাজিক লিডার’ হিসেবে আখ্যায়িত করেন।

যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা উত্তেজিত হচ্ছেন। কারণ পশ্চিমারা উৎসাহ দিচ্ছে। মির্জা ফখরুল সাহেব, বিশ্বের পরিস্থিতি ভালো নয়।’

তিান আরো বলেন, ‘তাদের পক্ষে নিজেদের দেশ সামলানো কঠিন। তারা কি তাদের দেশ পরিচালনা করবে নাকি আপনাকে উৎসাহিত করবে? উৎসাহের দিন শেষ হয়ে গেছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

বিপুল/১৮.১০.২০২৩/ রাত ১০.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit