বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

চৌগাছায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়। বুধবার (১৮ অক্টোবর) সকালে চৌগাছা পৌর শহরের মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচিরমধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল আহমেদ। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় নি®পাপ শিশু শেখ রাসেলকে হত্যা করা হয়। একটি নি®পাপ, নিরীহ ছোট্ট শিশু তাকেও হত্যা করে ঘাতকরা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যদের সাথে নির্মম হত্যার শিকার হন। ২০২১ সালে মন্ত্রিপরিষদ বিভাগ ক বিভাগের আওতায় ১৮ অক্টোবর শেখ রাসেলের জš§দিনকে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করেন। আজ তাই মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়।

এ সময় আলোচনা সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুন নাহার, সিনিয়র সহকারী শিক্ষক মমিনুর রহমান, বাবুল আক্তার, আব্দুস সালাম, হযরত আলী,তৌহিদুর রহমান, জাহাঙ্গীর আলম, সানোয়ার হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit