শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ভারত দর্শকদের আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ পিসিবির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকইনফো জানিয়েছে, ড্রেসিংরুমে ফেরার পথে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে ও ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে হাসান আলীর উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ায় তারা অভিযোগ জানিয়েছে। এ ছাড়া পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকদের ভিসা না পাওয়া এবং তাদের জন্য নির্দিষ্ট ভিসা নীতি না করার অভিযোগ জানিয়েছে পিসিবি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘২০২৩ সালের ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় পাকিস্তান দলের উদ্দেশে সমর্থকদের বাজে আচরণের প্রতিবাদে অভিযোগ দায়ের করেছে পিসিবি। পাকিস্তানি সাংবাদিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে দেরি এবং ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের সমর্থকদের কোনো নির্দিষ্ট ভিসা নীতি না থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ করা হয়েছে।’

গত শনিবার (১৪ অক্টোবর) ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার সেই স্টেডিয়ামে খুব কম সংখ্যক পাকিস্তানের সমর্থককে দেখা যায়। এমনকি টসের সময়ও দুয়ো শুনতে হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। মাঠের আবহ-ও পাকিস্তানের পক্ষে ছিল না। ম্যাচটি ৭ উইকেটে হেরেছে তারা।

ম্যাচ শেষে পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার বলেছিলেন, তার মনে হয়েছে, এটা আইসিসির নয়, বিসিসিআইয়ের কোনো ইভেন্ট। যেখানে পাকিস্তানের কোনো সমর্থক না থাকায় খেলায় সমর্থন পায়নি তার দল। যা হারের একটি কারণ। মিকি আর্থার বলেছেন, ‘সত্যি বলতে কি, এটি দেখে ঠিক আইসিসির ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে দ্বিপক্ষীয় সিরিজ, মনে হয়েছে বিসিসিআইয়ের ইভেন্ট। আজ রাতে লাউড স্পিকারে “দিল দিল পাকিস্তান” খুব একটা শুনিনি।’   

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit