শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দীর্ঘদিন পর র‌্যাম্পে বিপাশা, নেটিজেনদের কটাক্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭২ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর ফ্যাশন শোয়ে দেখা মিলল বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। যে বিপাশা এক সময় ফ্যাশন শোয়ে নজর কাড়তেন, সেই বিপাশা কিন্তু এতদিন পরও ব়্যাম্পে এসে প্রমাণ করলেন, তিনি আছেন ও থাকবেন। তবে এই ব়্যাম্পে আগমণ নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। তবে খুব একটা পছন্দ হল না নেটিজেনদের আরেক অংশের। বরং ফ্যাশন শোয়ের ভিডিও ভাইরাল হতেই বিপাশাকে হাতি বলে কটাক্ষ করলেন তারা।

আসলে কন্য়াসন্তান হওয়ার পর বিপাশা অনেকটাই মুটিয়েছেন। আর তা দেখেই বিপাশাকে কটাক্ষ। জয় নামে একজন লেখেন, ‘কীভাবে ক্যাট ওয়ার্ক করতে হয় তা কি সে ভুলে গেছে?’ কিরন শালিনি লেখেন, ‘এত মুটিয়ে গেছেন?’ ডলি শর্মা লেখেন, ‘ক্যাট ওয়ার্কের আগে মর্নিং ওয়ার্ক করুন। ’ কটাক্ষ করে পাঠান তারিক লেখেছেন, ‘হাতি। ’ অন্য একজন গন্ডারের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।

মডেল হিসেবে মুম্বাইয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণ গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা।

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। বিয়ের পাঁচ বছর পর ২০২২ সালের ১২ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit