শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

গাজার স্বাস্থ্য পরিষেবায় ৪১ বার হামলা করেছে ইসরায়েল: ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও ) জানিয়েছে ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে ৪১ বার অঞ্চলটির স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

ডব্লিউএইচও’র মুখপাত্র তারিক জাসারেভিচ জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে, গাজায় স্বাস্থ্য পরিষেবাগুলোতে ৪১টি নিশ্চিত আক্রমণ হয়েছে। সক্রিয় দায়িত্বে থাকা অবস্থায় মোট ১১ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন। হামলা অব্যাহত থাকায় এই সংখ্যা বাড়তে পারে।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাসারেভিচ বলেন, এই অঞ্চলের হাসপাতালগুলো মাত্রাতিরিক্ত সংখ্যক রোগীকে সেবা দিতে লড়াই করছে, যা তাদের সক্ষমতা সীমা অতিক্রম করে যাচ্ছে।

তিনি বলেন। সংগ্রহ করা ওষুধ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গাজার সমস্ত স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি মোকাবিলা করে অসাধারণভাবে তাদের দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন। তদুপরি,  গাজায় জ্বালানির একটি গুরুতর ঘাটতি দেখা দিচ্ছে, যা হাসপাতাল এবং চিকিৎসা সরঞ্জাম চালানোর জন্য অপরিহার্য।

জাসারেভিচ জোর দিয়ে বলেন, উত্তর গাজার হাসপাতালগুলো খালি করার জন্য ইসরায়েলের দাবি বাস্তবায়ন করা বাস্তবিকভাবে অসম্ভব। তিনি বলেন লাইফ সাপোর্টে থাকা রোগী যেমন ইনকিউবেটরে নবজাতক, ভেন্টিলেটরে কেমো ডায়ালাইসিসের রোগী,  গর্ভাবস্থায় জটিলতা নিয়ে আসে মহিলাদের সরানো যায় না। তাই, আমরা ইসরায়েলকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাই।

ডব্লিউএইচও এবং জাতিসংঘের অধিভুক্ত মানবিক সহায়তাকারী সংগঠন গুলোর আনা প্রায় ৮০ মেট্রিক টন অস্ত্রোপচারের সরঞ্জামসহ বিভিন্ন ওষুধ গাজায় সরবরাহের জন্য মিশরের রাফাহ সীমান্তে অপেক্ষমান। এই ত্রাণ গাজায় প্রবেশ করাতে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, পরিশেষে এই বৈরিতার অবসান দরকার যা মানুষের জীবন বাঁচাতে আমাদের  সাহায্য করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit