শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

গাজার হাসপাতালে হামলায় “ক্ষুব্ধ ও গভীরভাবে দুঃখিত” বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকেই। ইসরায়েলের হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিলেন হাসপাতালটিতে। এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও এখানে আশ্রয় নিয়েছিলেন।

গাজার হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় ‘ক্ষুব্ধ এবং গভীরভাবে দুঃখিত’ হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে এই ঘটনায় নিরাপত্তা উপদেষ্টাদের আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলেছেন তিনি। বুধবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, গাজার আল আহলি আরব হাসপাতালে বিস্ফোরণ এবং এর ফলে ভয়াবহ প্রাণহানির ঘটনায় আমি ক্ষুব্ধ ও গভীরভাবে দুঃখিত। হামলার খবর পাওয়ার সাথে সাথে আমি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কথা বলেছি এবং আমার জাতীয় নিরাপত্তা দলকে নির্দেশ দিয়েছি ঠিক কী ঘটেছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে।“

বিবৃতিতে হামলায় নিহত বা আহত রোগী, চিকিৎসা কর্মী এবং অন্যান্য নিরপরাধদের জন্য শোক প্রকাশ করেন বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই হাসপাতালটির একটি হলরুমে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। মূলত বিমান হামলা থেকে বাঁচতেই হাসপাতালে গিয়েছিলেন তারা। তবে সেখানেও চালানো হয় ইসরায়েলি নৃশংসতা।

এদিকে সংঘাতের মধ্যেই ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশে ভূখণ্ডটিতে যাচ্ছেন বাইডেন। ইসরায়েল থেকে বাইডেনের জর্ডানেও যাওয়ার কথা ছিল। কিন্তু গাজার হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলার পর বাইডেনের সেই সফর বাতিল করে দিয়েছে জর্ডান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit