বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

নাজিফা তুষির ২ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০৫ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি অনুষ্ঠানে অদ্ভুত পোশাক পরে হাজির হয়েছিলেন তুষি। যেখানে দেখা যায়, তুষির শরীরে থাকা কালো পোশাকের পেছনে গোল্ডেন কালার ডিজাইন করা সাপ। কালো জামার সামনে পদ্ম ফুলও দেখা যায়। মূলত তুষি ‘হাওয়া’ সিনেমার ‘গুলতি’ চরিত্রটি ক্যারি করেছেন এই পোশাকের মাধ্যমে।

তুষির ওই ড্রেসের ছবি ও দুই মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতেই ভাইরাল হয়ে গিয়েছে। আর এ ভিডিও দেখে নেটিজেনরা প্রশংসা করছেন অভিনেত্রীর। এ পোশাকটির সম্পর্কে নাজিফা তুষি বলেন,সিনেমায় ‘গুলতি’ একজন বেদেনি মেয়ে। আর বেদেনিরা শাড়ি একটু উঁচু করে পরে। আর সে কারণেই আমার ড্রেসটি এভাবে বানানো হয়েছে। কেননা বেদেনিদের সঙ্গে সাপের সম্পর্ক পুরনো।

সর্বশেষ মেজবাউল হক সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নাজিফা। দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। তবে ‘হাওয়া’ সিনেমার পরে আর পর্দায় তেমন একটা দেখা যায়নি এ নায়িকাকে। সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নাজিফা। তবে এ সিরিজ সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী।

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit