শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বাংলাদেশের জয়ের ম্যাচে ফিলিস্তিনকে সমর্থন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে শক্তিশালী তিন প্রতিপক্ষ, যার একটি ফিলিস্তিন। আর এই ফিলিস্তিনের পতাকাই আজ দেখা গেল বাংলাদেশে জয়ের ম্যাচে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ম্যাচ চলাকালে গ্যালারির একটি অংশের দশর্করা ওড়াচ্ছিলেন ফিলিস্তিনের বিশাল একটি পতাকা। সঙ্গে বাংলাদেশের পতাকাও ছিল। পরে ম্যাচ রেফারি ফিলিস্তিনের পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দেন।

২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগে আজ মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। স্মরণীয় জয়ের পর বাংলাদেশের ফুটবলাররা ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপনের মধ্য দিয়ে যুদ্ধ বিধ্বস্থ দেশটির প্রতি সমর্থন জানিয়েছেন।

ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন প্রসঙ্গে রাকিব হোসেন বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপে খেলা দলের সঙ্গে খেলাটা আমাদের জন্য বড় সুযোগ। চেষ্টা করবো ওদের বিপক্ষে ভালো ফুটবল খেলতে। আর ফিলিস্তিন একটা মুসলিম দেশ। আমাদের বিশ্বনাথ আছে, বিশ্বনাথও বলেছে, গোল করতে পারলে, জিততে পারলে ওদের আমরা সমর্থন দিবো। তাই ওই পতাকা নিয়ে উদযাপন করেছি।’

কিউএনবি /অনিমা/১৭.১০.২০২৩/রাত ৯.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit