শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম

বরগুনার সাবেক ডিসির সঙ্গে নারীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২২১ Time View

ডেস্কনিউজঃ বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান ও এক নারীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।কে বা কারা এই ভিডিও ছড়িয়েছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে ভিডিওগুলো আপলোড করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর পর থেকে বরগুনার সব মহলে নিন্দার ঝড় বইছে।

গতকাল সোমবার বিকেল থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর বেশ কয়েকটি ফেসবুক পেজে ভিডিও দুটি আপলোড হয়। ভিডিওতে ওই সরকারি কর্মকর্তা ও নারী দুজনকেই একটি কক্ষে অন্তরঙ্গ অবস্থায় ব্যক্তিগত আলাপচারিতায় দেখা গেছে। দুটি ক্লিপে মোট ৩ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ঘুরছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালীন এই নারীকে বিভিন্ন সময় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা গেছে। জেলা প্রশাসকের আত্মীয়ের পরিচয়ে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়, সার্কিট হাউজ মিলনায়তনের ইন্টোরিয়ার ডিজাইন ও বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চসজ্জার কাজ বাগিয়ে নিতেন ওই নারী। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ ডিসেম্বর বরগুনায় জেলা প্রশাসক পদে যোগদান করেন মো. হাবিবুর রহমান। হাবিবুর রহমান বরগুনার জেলা প্রশাসক পদে আড়াই বছর কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরগুনার জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে উপসচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়। এ বছরের ৩০ জুলাই তিনি নতুন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের কাছে দায়িত্ব অর্পণ করে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দেন। ৪ সেপ্টেম্বর উপসচিব পদ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিও পেয়েছেন বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমান।

এ প্রসঙ্গে বরগুনা অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মো. জাহাঙ্গীর মৃধা বলেন, ‘সোমবার বিকেলে ভিডিওটি প্রথমে বরগুনার ফেসবুক ব্যবহারকারী বিভিন্ন ব্যক্তির ম্যাসেঞ্জারে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে সেটি বেশ কিছু পেজেও আপলোড করা হয়। ভিডিওটি আমি দেখেছি। এতে সাবেক জেলা প্রশাসক ও এক নারী একটি কক্ষে অন্তরঙ্গ মুহূর্তে অবস্থান এবং উভয়ের কিছু কথোপকথন রয়েছে। ভিডিও ক্লিপস দুটি এখন বরগুনার সামাজিক মাধ্যমে অন্যতম আলোচনার বিষয়বস্ত। সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তার এমন ভিডিও অশোভন ও আপত্তিকর।’

ভিডিওর ব্যাপারে কথা বলতে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে জানতে চাইলে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমার নজরে এসেছে। এখানে আমি কী বলব! এ বিষয় হয়তো সরকার ব্যবস্থা নেবে।’

বিষয়টি নিয়ে জেলা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান বলেন, ‘একজন জেলা প্রশাসকের এমন কাজে স্থানীয় জেলা প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এটা অনৈতিক কাজ। আমরা আশা করি, সরকার এ ঘটনায় ব্যবস্থা নেবে।’

কিউএনবি/বিপুল /১৭.১০.২০২৩/ সন্ধ্যা ৬.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit