বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

চৌগাছায় গাছিদের সমাবেশ অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১২২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় খেঁজুর গাছ কাটা গাছিদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে উপজেলার পাঁচ শতাধিক গাছি অংশ গ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, সমাবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু ও যশোরের খেঁজুর গাছ ও গুড় গবেষক সৈয়দ নকিব মাহমুদ।

উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, নাজমুল হোসেন, কৃষক গাছি শেখ আব্দুল কুদ্দুস, আবুল কাশেম, মনিরুদ্দিন প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি কৃষক গাছিদের হাতে বিনা মূলে ১ কেজি বারি-১৪ জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেন।

মুলত চাষের পাশা-পাশি চলতি শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ কাজে উৎসাহিত করতেই কৃষকদের এ প্রণোদনার সার বীজ দেওয়া হয়। এ সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় পাঁচ শতাধিক গাছি অংশ গ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit