মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বিএনপি’র কোনো আলটিমেটামে কাজ হবে না: কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্কনিউজঃ সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে আওয়ামী লীগ এক চুলও নড়বে না। জনগণ যতদিন সঙ্গে আছে ততদিন বিএনপির কোনো বার্তা বা আলটিমেটামে কাজ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার শেখ রাসেল দিবস উপলক্ষ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় ওবায়দুল কাদের আরও বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ঢাকায় ক্যাডার আনছে। নাশকতার চেষ্টা করবে। নাশকতার সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ।

বিএনপি’র আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ বছরে তারা ১৫০০ বার্তা দিয়েছে। মরা গাঙ্গে জোয়ার আসে না। পকেট গরম তাই মাথাও গরম। শেষ বার্তা দিচ্ছে। লন্ডন থেকে টাকা আসছে।

দেশি-বিদেশিদের পরামর্শ নেয়া হবে, কিন্তু সংবিধানের বাইরে নির্বাচন নয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার সবকিছু আওয়ামী লীগ করবে। সুষ্ঠু নির্বাচন করে আওয়ামী লীগ পুরো পৃথিবীকে দেখিয়ে দেবে গণতন্ত্রের আদর্শই বাংলাদেশ।

কিউএনবি/বিপুল /১৭.১০.২০২৩/ সন্ধ্যা ৬.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit