সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

উরুগুয়ে সফর না করতে হুমকি পেলেন নেইমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : সময়টা খুব একটা ভালো কাটছে না ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারের। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পর তাকে উদ্দেশ্য করে পপকর্ন ছুড়ে মারেন এক সমর্থক। সেটি গিয়ে মাথায় আঘাত করে নেইমারের। এবার তিনি যেন পরের ম্যাচ খেলতে উরুগুয়ে না যান এমন হুমকি পেয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল তাদের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল ভোর ছয়টায় স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম দুই ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে নিজেদের মাটিতেই ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান হারায় ব্রাজিল।

ওই ম্যাচের পরে দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রড্রিগেজের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান নেইমার। ব্রাজিলের সাংবাদিক হোসে কার্লোস জানান, ক্ষিপ্ত নেইমার কুইয়াবাতে আর কোনো ম্যাচ আয়োজন না করার দাবী জানান এডনাল্ডোর কাছে। তারপরেই এই হুমকি পান আল হিলাল তারকা।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পরের ম্যাচগুলো উরুগুয়ে, কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে। মাঠের বাইরে নেইমার কাণ্ড কী পরিমাণ প্রভাব ফেলবে ব্রাজিলে মাঠের খেলায় সেটিই এখন দেখার বিষয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit