বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বৃষ্টিহীন সারাদেশ, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্কনিউজঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। ফলে সারাদেশ প্রায় বৃষ্টিহীন রয়েছে। তবে, আগামী এক সপ্তাহের (সাতদিন) মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও সামান্য কমছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বুধ ও বৃহস্পতিবার আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে। তবে পরবর্তী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে শুধু নওগাঁর বদলগাছীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এর আগের দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

বিপুল /১৭.১০.২০২৩/ দুপুর ১.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit