শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মেসিকে আটকাতে এবার কালোজাদুর আশ্রয়!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের অংশ হিসেবে আর্জেন্টিনার পরের খেলা পেরুর বিপক্ষে। পেরুর রাজধানী লিমায় হবে ম্যাচটি। আর সেই ম্যাচে লিওনেল মেসিকে আটকাতে কালোজাদুর আশ্রয় নিয়েছে পেরুর তান্ত্রিকরা। স্টেডিয়ামের বাইরে চলছে কালোজাদুর চর্চা।

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে উঠে এসেছে এসব কালোজাদুর কীর্তির কথা। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টায় মুখোমুখি হবে দুই দল। তার আগে এমনিই মেসির খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠে নিয়মিত নন আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান। এই ম্যাচেও তাকে শুরুর একাদশে না দেখার সম্ভাবনাই বেশি। 

লিমায় ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে অবশ্য আরও একটি দল জমায়েত হয়েছে। আর্জেন্টিনার ভক্ত এই তান্ত্রিকরা চেষ্টা করছেন পেরুর বিপক্ষে ম্যাচে মেসিদের জিতিয়ে দিতে। তাদের লক্ষ্য আলবিসেলেস্তেদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেওয়া।  

এদিকে নিজেদের সবশেষ অনুশীলনে মেসিকে নিয়েই দলকে খেলিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে পুরো সময় না হলেও কিছুটা খেলবেন লা পুলগা। লাউতারো মার্টিনেজ কিংবা জুলিয়ান আলভারেজের স্থলে দেখা যেতে পারে তাকে।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit