শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

তদারকি সরকার দাবিতে ইসি ভবনের সামনে বাম জোটের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্কনিউজঃ অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

সমাবেশে নেতারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার নিকৃষ্ট নজির স্থাপন করেছে।

ফলে এই সরকার যে শুধু অবৈধ তা নয়, একই সঙ্গে ফ্যাসিবাদী দুঃশাসনের রাজত্ব কায়েম করে জনগণের কাছে আজ চরমভাবে ধিক্কৃত। ফলে এই সরকারের অধীনে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

জোটের নেতারা সংবিধান সংশোধন করে তদারকি সরকারের অধীনে নির্বাচন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন বাতিলসহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কিউএনবি/বিপুল /১৭.১০.২০২৩/ দুপুর ১.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit