শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বিএনপির সন্ত্রাস নিয়ে করা বিলবোর্ড ছিঁড়ে ফেলল ছাত্রদল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর শাহবাগ মোড় থেকে একটি বিলবোর্ডকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার আখ্যা দিয়ে সেটি তাৎক্ষণিক অপসারণ করেছে ছাত্রদলের নেতারা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ মুখে ‘পৈশাচিক বিএনপির বাংলাদেশ ২০০১-২০০৬; এমন ভয়াল সময় যেন আর ফিরে না আসে’ স্লোগানের ব্যানারটি ছিঁড়ে পদদলিত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সহসভাপতি আলমগীর হোসাইন আলম, দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের কর্মী সিফাত ইবনে আমিন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন, মো. তোফাজ্জল হোসেন, হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান মিরাজ, বনানী থানা ছাত্রদলের সহসভাপতি লুৎফর রহমান বাবর প্রমুখ।

কিউএনবি/বিপুল /১৭.১০.২০২৩/ দুপুর ১২.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit