শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

স্মার্ট বাংলাদেশ গড়া সংক্রান্ত স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে তার সরকারের পদক্ষেপ উপলক্ষে একটি ১০ টাকার স্মারক ডাকটিকিট, একটি ১০ টাকার উদ্বোধনী খাম এবং একটি ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন। শেখ হাসিনা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংগঠনে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট স্যুভেনির শিট, একটি ১০ টাকার উদ্বোধনী খাম এবং একটি ৫ টাকার ডাটা কার্ডও অবমুক্ত করেন।

সোমবার গণভবনে এক অনুষ্ঠানে এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও স্যুভেনির অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বিশেষ সীলমোহর ব্যবহার করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার উপস্থিত ছিলেন। ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড বিক্রি করা হবে এবং পরে অন্যান্য জিপিওতে ও সারাদেশে প্রধান ডাকঘরে পাওয়া যাবে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন ‍

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit